

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মিস হুমা খানের সঙ্গে ছিলেন জাতিসংঘ মানবাধিকার দপ্তরের জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান।
সাক্ষাতের শুরুতে মিস হুমা খান ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। পরে তাঁরা পারস্পরিক আগ্রহের নানা বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ নানা সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
গত ২৯ জুলাই রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ আমীরে জামায়াতের দেওয়া বক্তব্যের জন্য মিস হুমা খান তাঁকে ধন্যবাদ জানান। জামায়াতের উপস্থাপিত সংস্কার প্রস্তাব নিয়েও আলোচনা হয়, যেখানে ডা. শফিকুর রহমান বিস্তারিত তুলে ধরেন।
এ সময় ‘জুলাই শহীদদের’ ওপর জামায়াতের প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি বই জাতিসংঘ প্রতিনিধিদের উপহার দেওয়া হয়।
সাক্ষাতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
