

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


'গণভোটের ব্যাপারে বিএনপির রাজি হচ্ছিলো না, বিএনপি গণভোটে রাজি হয়েছে। বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়েছে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে। বিএনপি গণভোট চায়নি জনগণের চাপে রাজি হয়ে এখন প্যাঁচ লাগিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজের স্বাস্থ্যের বিষয়ে দোয়া চেয়ে বক্তব্যে বলেন, তিনি আমেরিকায় রাজনৈতিক দলগুলোকে নেয়ার উদ্যোগের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, সরকার তার কথা রেখেছে, যা জুলাই সনদের মাধ্যমেই প্রতিফলিত হয়েছে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, "৮০টিরও বেশি বিষয়ে আমরা একমত হয়েছি। এখন জরুরি হলো এর আইনি ভিত্তি প্রদান।" এ সময় প্রধান উপদেষ্টার কাছে একটি আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
তিনি আরও অভিযোগ করেন, সচিবালয় ও পুলিশ বাহিনীতে একটি নির্দিষ্ট দলের লোকজন উচ্চহারে রয়েছে। প্রসিকিউশন বিভাগে একক দলের প্রায় ৬৫ শতাংশ লোক রয়েছে বলে জানান তিনি। নির্বাচনের আগে যেখানে যেখানে প্রয়োজন সেখানে রদবদলের দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জামায়াত কোনো আলোচনা করেনি বলেও জানান তিনি। তবে নভেম্বরের শেষে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত।
তিনি আরও অভিযোগ করেন, কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। এ বিষয়ে তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন।
মন্তব্য করুন