

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নের পথ ও দেশের সমসাময়িক নানা বিষয়ে বৈঠক করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াত ইসলামীর প্রতিনিধিদল।
বুধবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলে রয়েছেন- জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও রফিকুল ইসলাম খান।
এর আগে বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ।
তারও আগে গতকাল (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
মন্তব্য করুন
