শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতা তাহের হাসপাতালে, শারীরিক অবস্থা স্থিতিশীল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের
expand
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি তার পূর্বনির্ধারিত চিকিৎসা রুটিনের অংশ। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন এবং চিকিৎসা নির্দেশনা মেনে চলছেন।

দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে ডা. তাহের বলেন, “আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে ভালো আছি। আমার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”

এদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়েছে যে, ডা. তাহেরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে তিনি শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন এবং আগের মতোই দলীয় দায়িত্ব পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন