শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে জামায়াত আমিরের গাড়িবহরে হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১১:১১ এএম
হামলার ফলে গাড়ির সামনের কাচ ভেঙে যায়
expand
হামলার ফলে গাড়ির সামনের কাচ ভেঙে যায়

সিলেটের হবিগঞ্জ মাধবপুর উপজেলায় গণসংযোগ শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর জেলা আমির ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাসিমনগর বাজারের কাছে দুর্বৃত্তরা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলার ফলে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।

মাওলানা মুখলিছুর রহমান জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষ করে ফিরছিলেন, হঠাৎ গাড়ির দিকে ইট ছোড়া হয়। “আমরা তখন গাড়িতে ছিলাম না। হামলার সঙ্গে কারা জড়িত তা জানি না। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে,” তিনি বলেন।

হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এই হামলা প্রতিবাদে আজ স্থানীয়ভাবে জামায়াত বিক্ষোভের ডাক দিয়েছে।

জামায়াত নেতারা বলেন, পরিকল্পিত এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি একই সাথে এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মাধবপুরের এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, অন্যথায় বড়ধরনের কোন দূর্ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন