সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়বে শিক্ষার্থীরাই: সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম
সাদিক কায়েম
expand

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘জিপিএ-৫ পাওয়া, গোল্ডেন এ+ পাওয়া কিংবা ভালো ফলাফল করাই জীবনের পূর্ণ সফলতা নয়। প্রকৃত সফলতা তখনই, যখন একজন ভালো, নৈতিকতাসম্পন্ন ও মানবিক মানুষ হওয়া যায় এবং যার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণ হয়।’

তিনি বলেন, ‘সফল হতে চাইলে সবার আগে নিজের মন থেকে বিশ্বাস করতে হবে—আমি পারব, আমরা পারব। সামনে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ, এরপর বিশ্ববিদ্যালয়জীবন। এই দীর্ঘ পথচলায় আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। আল্লাহর ওপর ভরসা রেখে পরিশ্রম করলে ইনশাআল্লাহ তোমরা সফল হবে।’

বুধবার (২৩ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর গেন্ডারিয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এস কথা বলেন।

সাদিক কায়েম শিক্ষার্থীদের বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞ থাকা, তাদের পাশে দাঁড়ানো এবং বিনয়ের সঙ্গে চলার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত পড়াশোনা, আত্মশুদ্ধি, কোরআন-হাদিসের শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সাদিক কায়েম বলেন, ‘তোমাদের সামনে যারা বসে আছো, তোমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তোমরাই আগামী দিনের বিজয়ী প্রজন্ম। আমরা যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি, যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি শহীদ আবু সাঈদসহ যারা সেই স্বপ্নের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ তোমাদের হাত ধরেই ইনশাআল্লাহ গড়ে উঠবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank