সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে শিবির ইনসাফের বাংলাদেশ গড়বে: সাদ্দাম  

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
expand

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব। তোমরা যারা এ+ পেয়েছো, তোমরা যারা মেধাবী, সাহসী ও স্বপ্নবান—তোমরাই আমাদের সঙ্গে থাকবে। তোমাদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।”

তিনি বলেন, ‘আমরা হব বড় বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলোকে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলব, মানুষের অধিকার ও মর্যাদার জন্য দাঁড়াব।’

বুধবার (২৩ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর গেন্ডারিয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ে তোলার সেই স্বপ্ন আমাদের দেখতে হবে। আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আগামী দুই বছর তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজে যাওয়ার পর তোমরা এই সময়টাকে কোনোভাবেই নষ্ট করবে না। অপ্রয়োজনীয় বিষয়, অযথা আড্ডা কিংবা এমন কোনো কাজে নিজেকে জড়াবে না, যা তোমার ভবিষ্যৎকে পিছিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘সামনে তোমাদের জীবন আরও কঠিন ও প্রতিযোগিতাময় হবে। আজ তুমি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আগামী দিনে তোমার প্রতিযোগিতা শুধু তোমার সহপাঠীদের সঙ্গে নয়; বাংলাদেশের সব মেধাবী শিক্ষার্থীর সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে নিজের কাঙ্ক্ষিত বিষয়ে পড়তে চাইলে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে।’

শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষের চেষ্টা ও সাফল্যের মূল্য শুধু পৃথিবীতেই নয়, আখিরাতেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন মানুষের পরিশ্রম, সততা ও নেক আমলের যথাযথ প্রতিদান দেবেন। তাই শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank