শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির নাহিদের বক্তব্য প্রত্যাখ্যান জামায়াতের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:০০ এএম
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও জামায়াতে ইসলামীর লোগো
expand
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও জামায়াতে ইসলামীর লোগো

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সেই মন্তব্যকে “ভিত্তিহীন ও অপরিণত” বলে মন্তব্য করেছে জামায়াত।

রবিবার (১৯ অক্টোবর) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নাহিদ ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে জামায়াতের আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবি সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে।

তিনি যে মন্তব্য করেছেন—পিআর দাবি নাকি রাজনৈতিক প্রতারণার অংশ—তা সম্পূর্ণ মিথ্যা এবং দুঃখজনক। এমন বক্তব্য দায়িত্বশীল অবস্থান থেকে আশা করা যায় না।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নে ঐকমত্য কমিশন ও রাজপথ উভয় ক্ষেত্রেই জামায়াতে ইসলামী তাদের সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে।

তাই নাহিদ ইসলামের বক্তব্যের কোনো যুক্তিসংগত ভিত্তি নেই। তিনি নাহিদ ইসলামকে বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন