শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরা পালনে মক্কা গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পিএম
ডা. শফিকুর রহমান
expand
ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আজ (১৯ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করেছেন।

বেলা ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মো. সেলিম উদ্দিন।

জামায়াতের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান পবিত্র ওমরা সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন