

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ অক্টোবর) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি দ্রুত তদন্তের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে শাহজালাল বিমানবন্দর কেবল যাত্রী চলাচলের কেন্দ্র নয়, বরং এটি বাংলাদেশের ভাবমূর্তির একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
এমন কৌশলগত স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রশাসনিক অব্যবস্থাপনা, অবহেলা ও নিরাপত্তা ঘাটতির ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, গত এক সপ্তাহে রাজধানীর মিরপুর ও চট্টগ্রামের ইপিজেড এলাকায় বড় অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরে এমন ঘটনা নিছক দুর্ঘটনা, নাকি নাশকতা—এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তিনি।
এছাড়া আতঙ্কগ্রস্ত যাত্রী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন জামায়াত আমির। আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস, বিমানবন্দর ও অন্যান্য বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মন্তব্য করুন
