

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় একে অপরের সঙ্গে হাত মেলালেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর শেষে এ সাক্ষাৎ হয়।
এই চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার নিহতদের পরিবারের সহায়তা হিসেবে।
পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়, ওই অনুষ্ঠানের পর মিয়া গোলাম পরওয়ার হেফাজত আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করেন এবং উভয়ে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। তাঁর মতে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত ওই ঘটনা ছিল একটি ভয়াবহ হত্যাযজ্ঞ, যার ধারাবাহিকতা দেখা গেছে পরবর্তী গণ-আন্দোলনগুলিতেও।
মন্তব্য করুন
