

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দল এখনও ভাবছে যে পুরো দেশে ভোট দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু সেই সময়কাল শেষ।
তিনি বলেন, এই রাজনৈতিক দলের ভাবনা কিছুটা হ্রাস পেয়েছে চারটি বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর। যারা সেখানে ফুল প্যানেল নির্বাচিত হওয়ার আশা করেছিল, তারা পরাজিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলও একই রকম হবে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, “আগে যেভাবে আওয়ামী লীগের স্টাইল অনুসারে নির্বাচন হতো, সেই ধারা আর থাকবে না।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধানের মৌলিক সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, সর্বোত্তম নির্বাচন আয়োজন এবং গণহত্যার বিচার কোনটি বাস্তবায়ন করছেন, জাতির সামনে তা প্রকাশ করুন।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানাচ্ছেন। আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই; তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সঞ্চালনা করেন। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শুরা সদস্য আব্দুল খালেক এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হাসানুল বান্না।
মন্তব্য করুন
