শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইনি ভিত্তি ডিলে হলে রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে: জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষরের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি, তবে এর আইনি ভিত্তি এখনও বাকি রয়েছে। সরকারের উচিত এটি দ্রুত নিশ্চিত করা।”

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “পাঁচদিন ধরে আমরা অব্যাহতভাবে আলোচনা করেছি।

সমাপনী সেশনে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ একটি সুপারিশমালা প্রস্তাব করেছিলেন।

এই খসড়া নীতি আমরা আশা করি সরকারকে দেওয়া হবে, কিন্তু বারবার যোগাযোগের পরও তা এখনো পাইনি। তাই বাস্তবায়ন প্রক্রিয়া জাতির কাছে অস্পষ্ট রয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। তা না হলে সনদটি বিপ্লবের স্পিরিট ও ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্য পূর্ণ করতে সক্ষম হবে না।

এজন্য আমরা আগেও বলেছি, একটি আদেশ জারি করা প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে এটি টেকসই করা উচিত।”

ডা. তাহেরও আইনি স্বীকৃতির গুরুত্ব তুলে ধরে বলেন, “সনদে স্বাক্ষর হয়েছে, কিন্তু আইনগত স্বীকৃতি না থাকায় কার্যকরী প্রয়োগ এখনো সম্পন্ন হয়নি।

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে নির্ধারিত নীতি ও দৃষ্টিভঙ্গি সরকার দ্রুত বাস্তবায়ন করুন।”

জামায়াতের নেতারা সতর্ক করে বলেন, “সরকার যদি ডিলে করে বা পদক্ষেপে ধীরগতি রাখে, তাহলে এটি জুলাইয়ের সঙ্গে জাতীয়ভাবে গাদ্দারি হিসেবে বিবেচিত হবে এবং নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন