শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে জামায়াতের বিশেষ ১ শর্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পিএম আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:২০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সনদে স্বাক্ষরের আগে একটি বিশেষ শর্ত যুক্ত করেছে।

জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা এ অনুষ্ঠানে অংশ নেবে না। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটি এই সিদ্ধান্তের কথা জানায়। তাদের ঘোষণার পর আরও কয়েকটি রাজনৈতিক দলও অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছে।

তবে জামায়াত অনুষ্ঠান বয়কট না করলেও, সনদে স্বাক্ষর করবে কি না— সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।

জামায়াতের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের। এছাড়াও দলের আরও কয়েকজন নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সনদটি কীভাবে বাস্তবায়িত হবে, তার খসড়া বা দিকনির্দেশনা এখনও হাতে আসেনি।

তিনি বলেন, “বাস্তবায়নের খসড়াটি হাতে পাওয়ার পরই আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব, সই করব কি না।”

জাতীয় ঐকমত্য কমিশন ৮ অক্টোবর সনদের বাস্তবায়ন কাঠামো নিয়ে বৈঠক করেছিল।

নির্ধারিত সময় অনুযায়ী ১১ অক্টোবরের মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পৌঁছানোর কথা ছিল। তবে জামায়াত এখনো সেই নথি না পাওয়ায় সিদ্ধান্ত স্থগিত রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন