রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই কোনো একক সংগঠনের আন্দোলন ছিল না: মঞ্জুরুল ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম
expand
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, একটি জাতির ইতিহাস শুধু ইতিহাসগ্রন্থে নয়, উপন্যাস, নাটক, শিল্প ও সাহিত্যেও স্থান পাওয়া উচিত।

তিনি বলেন, জুলাইয়ের পাশাপাশি দীর্ঘদিনের দুঃশাসনের চিত্র এবং জুলাই থেকে জন্ম নেওয়া জনগণের দাবি-আকাঙ্ক্ষাও সাহিত্য ও সংস্কৃতিতে তুলে ধরতে হবে।

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, “জুলাই কোনো একক সংগঠনের আন্দোলন ছিল না। বিভিন্ন ছাত্রসংগঠন এতে অংশগ্রহণ করেছে এবং অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছেন। তাই জুলাইয়ের চেতনাকে সব রাজনৈতিক শক্তির ধারণ করা উচিত।” মঞ্জুরুল ইসলাম আরও বলেন, “যদি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ব্যর্থ হই এবং যে কারণগুলো থেকে জুলাইয়ের সৃষ্টি হয়েছিল, সেগুলো আবার ফিরে আসে, তাহলে জুলাইয়ের চেয়েও ভয়াবহ অভ্যুত্থান হতে পারে। তাই জুলাইকে বাদ দিয়ে নয়, জুলাইকে সঙ্গে নিয়েই আমাদের পথ চলতে হবে।”

তিনি আন্দোলনের শুরু থেকেই ইসলামী ছাত্রশিবিরের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রথম দিন থেকেই পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনটি আন্দোলনে সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন