

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির যেহেতু শুরু থেকেই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাই ভবিষ্যতেও সংগঠনটির আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করা উচিত।”
তিনি জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে লেখক, সাহিত্যিক ও প্রকাশকদের উদ্যোগেরও প্রশংসা করেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
রাশেদুল ইসলাম বলেছেন, “জুলাইকে বাদ দিয়ে আমাদের পথচলা যেন না হয়। জুলাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আন্দোলনের প্রথম দিন থেকেই ক্যাম্পাসে ক্যাম্পাসে পরীক্ষা বর্জনের কর্মসূচির মাধ্যমে ইসলামী ছাত্রশিবির জুলাই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মাঠে নেমেছিল।”