শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত শিং জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস এবং পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে হাইকমিশনার আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কানাডার কারিগরি ও নীতিগত সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এছাড়া, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়েও গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন