

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি থেকে প্রায় চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলবদল করেন।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সলক। তিনি ও তার অনুসারীরা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিনের হাতে হাত রেখে সংগঠনে যোগদান করেন। পরে নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয় এবং এক সংক্ষিপ্ত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন।
দলবদলের কারণ ব্যাখ্যা করে জাহিদুল ইসলাম সলক বলেন, ‘বিএনপির সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছি, কিন্তু নানা কারণে দলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। তাই আদর্শ ও মূল্যবোধের রাজনীতি করার লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামভিত্তিক রাজনীতি প্রয়োজন। যারা বিএনপি থেকে আমাদের দলে এসেছেন, তারা সঠিক পথে পা রেখেছেন। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব দুর্নীতিমুক্ত সমাজ গঠনে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল ও আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল।
মন্তব্য করুন
