শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পিএম আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
expand
নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালদ গুলব্রান্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াতের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়।

এ সময় জামায়াত ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন