

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্থানীয় পর্যায়ের রাজনৈতিক কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ভোটারদের সন্তুষ্টির হার সবচেয়ে বেশি বলে জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম।
জরিপে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তৃতীয় অবস্থানে বিএনপি।
সোমবার (১৩ অক্টোবর) প্রকাশিত জরিপ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
জরিপ অনুযায়ী, স্থানীয় রাজনীতিতে জামায়াতের প্রতি ১৩.৭ শতাংশ ভোটার শতভাগ সন্তুষ্ট। অন্যদিকে, এনসিপির প্রতি ৯.১১ শতাংশ, বিএনপির প্রতি ৮.২ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি ৬.৩ শতাংশ ভোটার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
‘অনেক সন্তুষ্ট’ শ্রেণিতে জামায়াতের প্রতি ১৬.৭ শতাংশ, এনসিপির প্রতি ১৩.৮ শতাংশ, বিএনপির প্রতি ১২.৮ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি ৯.২ শতাংশ ভোটার ইতিবাচক মতামত দিয়েছেন।
তবে ‘মোটামুটি সন্তুষ্ট’ শ্রেণিতে কিছুটা ব্যবধান দেখা যায়। এখানে বিএনপির প্রতি ১৮.৪ শতাংশ ভোটার, জামায়াতের প্রতি ১৭ শতাংশ, এনসিপির প্রতি ১৪.৪ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি ১০.৬ শতাংশ ভোটার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জরিপের সার্বিক ফলাফল অনুযায়ী, স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে জামায়াত সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে, বিশেষ করে তাদের মাঠপর্যায়ের কার্যক্রম ও সংগঠনভিত্তিক সংযোগে ভোটারদের আস্থা বেশি দেখা গেছে।
নাগরিক সংগঠন ‘ভয়েস ফর রিফর্ম’ গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মপ্রকাশ করে। সংগঠনটি রাষ্ট্রীয় সংস্কার ও নীতিনির্ধারণে নাগরিক মতামত তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এর সহ–আহ্বায়ক হিসেবে রয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম, মানবাধিকারকর্মী অশোক বড়ুয়া, উদ্যোক্তা ফাহিম মাশরুর, প্রকাশক মাহরুখ মহিউদ্দীন, সাংবাদিক সিমু নাসের, অধিকারকর্মী মুক্ত শ্রী চাকমাসহ আরও কয়েকজন সমাজকর্মী ও গবেষক।
সংগঠনটি ‘মেরামত আলাপ’ শিরোনামে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক আলোচনা কর্মসূচিও পরিচালনা করছে।
মন্তব্য করুন