শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত এখনো তেমন সংগঠিত প্রতিদ্বন্দ্বী নয়: মাসুদ কামাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম
মাসুদ কামাল
expand
মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মনে করেন, আসন্ন জাতীয় নির্বাচনে মূল প্রভাবক হিসেবে কাজ করবে আওয়ামী লীগ।

শনিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণমূলক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও কিংবা বাইরে থাকলেও, আমার বিশ্লেষণে মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ। কারণ, এই দলের অবস্থানই নির্ধারণ করবে— নির্বাচনের চরিত্র কেমন হবে।”

নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে পরিস্থিতি কেমন হতে পারে— এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, “যদি আওয়ামী লীগ না থাকে, তাহলে প্রতিদ্বন্দ্বিতা হবে কার মধ্যে?

অনেকে বলবেন বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জামায়াত এখনো তেমন সংগঠিত প্রতিদ্বন্দ্বী নয়। তাই আওয়ামী লীগ অনুপস্থিত থাকলেও তাদের ভূমিকা নির্বাচনে গুরুত্বপূর্ণ থেকে যাবে।”

জামায়াতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতের অনেক নেতাকর্মীর সঙ্গে আমার কথা হয়েছে। তাদের ধারণা, নির্বাচনে জয়ের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে পারে। এটা অমূলক নয়— তাদের কিছু রাজনৈতিক হিসাব আছে, যেটা তারা গুরুত্বসহকারে বিবেচনা করছে।”

তিনি আরও বলেন, “যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয়— তারা নির্বাচনে ভোট দেবে না, তাহলে ভোটের হার ব্যাপকভাবে কমে যাবে। এমন পরিস্থিতি আন্তর্জাতিকভাবে নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

আবার যদি আওয়ামী লীগ অংশ নেয় এবং কোনো নির্দিষ্ট দলকে সমর্থন দেয়, তাহলে নির্বাচনের ফলাফল সেই দিকেই ঝুঁকবে।”

মাসুদ কামাল বিশ্লেষণ করে বলেন, “বাংলাদেশের রাজনীতির বাস্তবতা হলো— আওয়ামী লীগকেই কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয়।

দলটি নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, বিপুলসংখ্যক মানুষ এখনো আওয়ামী লীগের প্রতি অনুগত। তাই চূড়ান্তভাবে নির্বাচনের ফল নির্ভর করবে আওয়ামী লীগের অবস্থানের ওপর।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন