শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করবে জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবির বাস্তবায়নে নতুন কর্মসূচি দিয়েছে দলটি।

শনিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবিগুলো আদায়ের আন্দোলন জোরদারের আহ্বান জানান।

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে

১️। আগামী ফেব্রুয়ারিতে গণভোটের মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজন।

২️। জাতীয় নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতি অন্তর্ভুক্ত করা।

৩️। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি।

৪️। সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।

৫️। স্বৈরাচার ও দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “ঘোষিত দাবির প্রেক্ষিতে ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর বিভাগীয় শহরগুলোতে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এতে জনগণের অংশগ্রহণ প্রমাণ করে— এসব দাবির পক্ষে দেশের মানুষের দৃঢ় সমর্থন রয়েছে।”

তিনি আরও বলেন, “সরকার যদি জনগণের মতামতকে সম্মান করে তবে দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

নতুন কর্মসূচি ঘোষণা

১৪ অক্টোবর: রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন।

১৫ অক্টোবর: দেশের সব জেলা শহরে মানববন্ধন।

ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।

শেষে অধ্যাপক গোলাম পরওয়ার ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ ও জামায়াতের নেতা-কর্মীদের কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন