

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত শুক্রবার থেকে সারাদেশে শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচন। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ১ লাখ ২৫ হাজার।
জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ পদ ‘আমির’ নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে।
দলের বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর অন্তর এই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জামায়াত সূত্র জানায়, সারা দেশে জামায়াতের প্রায় ১ লাখ ২৫ হাজার রুকন বা সদস্য ভোটাধিকারভোগী। শুক্রবার (১০ অক্টোবর) থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
কেন্দ্রীয় মজলিস নির্বাচনের আগে তিনজন সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করেছে। এই প্যানেলে আছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
দলীয় নিয়ম অনুযায়ী সাধারণত এই তিনজনের মধ্যে একজন নির্বাচিত হন, তবে রুকনরা চাইলে বাইরের কাউকেও ভোট দিতে পারবেন।
জামায়াতের কর্মীরা জানিয়েছেন, ডা. শফিকুর রহমান মাঠপর্যায়ে সক্রিয়তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মানবিক দৃষ্টিভঙ্গির কারণে দলের মধ্যে জনপ্রিয়। তবে দলের অভ্যন্তরে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের প্রতিও সমর্থন রয়েছে।
ভোট প্রক্রিয়া নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিটি জেলায় মনোনীত প্রিসাইডিং কর্মকর্তারা ভোট সংগ্রহ করবেন। নির্বাচনের গণনা ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে নতুন আমিরের নাম ঘোষণা করা হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, নতুন আমির ২০২৬-২৮ মেয়াদের জন্য নির্বাচিত হবেন এবং নভেম্বরেই শপথ নেবেন।
মন্তব্য করুন
