

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শনিবার (১১ অক্টোবর) বিকেলে খুলনা জেলার কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, “কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, চোর, ডাকাত ও চাঁদাবাজরা যে নির্বাচিত করতে পারবে না, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছেন।
আগামী নির্বাচনে গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতির ওপর রায় নিলে জামায়াত তা মেনে নেবে।” তিনি আরও বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন হয়নি। প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের জনপদ থেকে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে।”
উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও সংসদ মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়া সমাবেশে বিভিন্ন জেলা ও উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “বিগত নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচন হবে মহা উৎসব। সকল ইসলামি দল ঐক্যবদ্ধ হয়েছে। সমাবেশে হিন্দু ও মুসলিম সবাই অংশ নিয়েছেন।”
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, আজকের সমাবেশ তার ইঙ্গিত দিচ্ছে। তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে লুটপাটকারীদের প্রতিহত করবে।”
সমাবেশে বক্তৃতা করেন আরও অনেক জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, যারা আগামী নির্বাচনে জামায়াত ও ছাত্রশিবিরকে সমর্থন দেয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন