

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্ধারিত সমাবেশটি পুলিশ বাধা দেওয়ায় পণ্ড হয়ে যায়।
তবে সমাবেশ বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে জামায়াতে ইসলামী সমর্থকদের একটি মিছিল দেখা যায়।
শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে পানির ট্যাংক মোড় এলাকা থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ মিছিল শুরু করে।
তারা জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে স্লোগান দিতে দিতে বিজয়নগরের দিকে অগ্রসর হয় এবং সেখানেই মিছিলটি শেষ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি খুব অল্প সময়ের জন্য হলেও অংশগ্রহণকারীরা বেশ সংগঠিতভাবে ব্যানারবিহীন অবস্থায় স্লোগান দেন।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ধরনের উত্তেজনা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।
জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জাতীয় পার্টির সমাবেশ পণ্ড হওয়ার পর আশপাশের এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরের পর কিছু সময়ের জন্য এলাকায় সামান্য যানজট তৈরি হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।
মন্তব্য করুন
