

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুম'আবার (১০ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং যৌথ পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। এছাড়া কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার অন্যান্য সদস্যদের পাশাপাশি মহানগরী উত্তর ও দক্ষিণের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য ছিলেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান, মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, এড. আতিকুর রহমান, জামাল উদ্দিন, আব্দুস সালাম, মাওলানা মোশাররফ হোসেন, ডা. আতিয়ার রহমান, সৈয়দ জয়নুল আবেদীন, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এবং কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
