

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাঁচ দফা দাবির সমর্থনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শুক্রবার (১০ অক্টোবর) সারাদেশে গণমিছিল এবং রোববার (১২ অক্টোবর) প্রতিটি জেলার জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দেবে দলটি।
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে কর্মসূচির সফল বাস্তবায়নে সব স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা সবসময়ই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছি। কিন্তু সরকার যদি জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি উপেক্ষা করে, তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে।”
জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে
১. জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,
২. সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু,
৩. সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৪. জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার কার্যক্রম দৃশ্যমান করা,
৫. এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
অধ্যাপক পরওয়ার বলেন, “সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সিদ্ধান্ত না নেয়, তাহলে এ আন্দোলন নতুন গতি পাবে। জনগণ গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে রাস্তায় থাকবে।”
মন্তব্য করুন