শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবী (সা.) ছিলেন সত্যের প্রচারক, তাই তাঁকেও সাংবাদিক বলা যায়: আমির হামজা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পিএম
আমির হামজা
expand
আমির হামজা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা বলেছেন, নবী করিম (সা.) ছিলেন সত্য ও ন্যায়ের সংবাদবাহক। সেই অর্থে তিনিও একজন সাংবাদিক ছিলেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মুফতি আমির হামজা বলেন, আমি কুষ্টিয়ার মানুষের কল্যাণে কাজ করতে চাই। সরকারি অফিসগুলোকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা জরুরি। সাধারণ মানুষ এখনো থানা, এসপি অফিস বা প্রশাসনিক দপ্তরে যেতে ভয় পান-এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।

তিনি আরও জানান, কুষ্টিয়া চিনি কল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন। সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-১ আসনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন এবং কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হোসেন।

সভায় অধ্যাপক আবুল হাশেম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে। দেশের প্রতিটি গণ-আন্দোলনে দলটির ভূমিকা রয়েছে। এখন সময় এসেছে নির্বাচনী প্রভাব, কালো টাকা ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করার।

তিনি আরও উল্লেখ করেন, দেশের ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৫টি দলই অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির পক্ষে। এ ব্যবস্থায় নির্বাচন হলে দেশে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন