শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মি. আন্দ্রোনিকো আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ
expand
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মি. আন্দ্রোনিকো আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মি. আন্দ্রোনিকো আলেসান্দ্রো।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত সাক্ষাতের শুরুতেই আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য ও সুস্থতার খোঁজ-খবর নেন এবং তার পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।

বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা, এবং আন্তর্জাতিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ অন্তর্ভুক্ত ছিল।

উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন ও বাংলাদেশ-ইতালি বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

আলোচনায় ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাম্বাসেডর মি. ফেদেরিকো জামপারেল্লি। জামায়াতে ইসলামী পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল, এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন