মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে সাড়ে ৪ কোটি টাকা নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২২৫ জন প্রার্থীর নির্বাচনী খরচসহ দলের মোট ব্যয়ের হিসাব নির্বাচন কমিশন-এ জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে জামায়াতের মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর জন্য দলীয় অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। সে হিসাবে প্রতি প্রার্থী গড়ে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা পেয়েছেন।

ইসিতে জমা দেওয়া তথ্যে ব্যয়ের বিভিন্ন খাতও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী ইশতেহার ডিজাইন ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন ব্যয়।

খাতভিত্তিক হিসাবে প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহনে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা ব্যয় হয়েছে। এছাড়া স্টাফ খাতে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা, আবাসন ও প্রশাসনিক ব্যয়ে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা এবং বিবিধ খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন