

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে মানবাধিকার, রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।
এ সময় বাংলাদেশের নারী অধিকার, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নেও জাতিসংঘের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা জানানো হয়।
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম।
মন্তব্য করুন
