শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত কথার সঙ্গে একমত নন শিশির মনির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০১:০৫ পিএম আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০১:৩২ পিএম
মুফতি আমির হামজা ও এডভোকেটর শিশির মনির
expand
মুফতি আমির হামজা ও এডভোকেটর শিশির মনির

জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজা সম্প্রতি এক ওয়াজ মাহফিলে বলেছেন, জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত।

তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে।

তবে জামায়াতের এমপি প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এই বক্তব্যের সঙ্গে একমত নন। সম্প্রতি একটি টকশোতে শিশির মনির বলেন, “জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে যাবে, আর অন্যকে ভোট দিলে কেউ বাইরে থাকবে—এ ধরনের প্রপাগান্ডা সঠিক নয়।”

তিনি আরও বলেন, “আমির হামজার আগের বিতর্কিত বক্তব্যের জন্য তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যদি কেউ এমন কিছু বলে থাকে, সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন