শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের পুরুষ-মহিলা বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম
জামায়াতের পরুষ-মহিলা বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সাক্ষাৎ
expand
জামায়াতের পরুষ-মহিলা বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত মাননীয় ব্যারোনেস রোজি উইন্টারটন-এর সঙ্গে যুক্তরাজ্যের ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে বৈঠক হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় এক সৌজন্য বৈঠকে মিলিত হন তারা। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মিসেস সাইয়েদা রুম্মান, কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ডা. শাহানা পারভিন।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ব্যবসায়-বাণিজ্যের সার্বিক অগ্রগতি, বিশেষ করে গার্মেন্টস, ঔষধ শিল্প, কৃষিখাত, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্যের ভূমিকা কী হতে পারে সে বিষয়েও মতবিনিময় করা হয়।

এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিশেষত হস্ত ও কুটির শিল্পে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। নারীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা ও অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন