শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাদের চাঁদাবাজি-দখলদারিত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাঁধাগ্রস্ত: জামায়াত নেতা  

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম
জামায়াত নেতা  
expand
জামায়াত নেতা  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেছেন, চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। যারা আওয়ামী লীগের ভূমিকা আবির্ভূত হয়ে সারাদেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লুটপাট, দখলদারিত্বে মেতে উঠেছে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে বাঁধাগ্রস্ত হয়ে দাঁড়িছে। তরুণ প্রজন্ম এদেরকে নব্য ফ্যাসিবাদ হিসেবে বিবেচনা করে বয়কট করবে। তিনি বলেন, যেই দলের নেতারা এখন বলতেছে ক্ষমতায় গিয়ে তারা একবছরে দেড় কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে তারা বিগত সময়ে ১০ বছর ক্ষমতায় থেকে কী করেছে জাতি দেখেছে। দেশকে যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান করেছে তাদের দ্বারা নতুন বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব। নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দলের হাতে দায়িত্ব দিতে হবে। তবেই জনগণের প্রত্যাশিত বৈষম্যহীন, সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। জামায়াতে ইসলামী জাতিকে বৈষম্যহীন, সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রোববার (৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সূত্রাপুর থানার উদ্যোগে রাজধানীর ধোলাইখালে ঢাকা-০৬ সংসদীয় আসনের নাগরিক উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ঢাকা-৬ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই আসনের জনগণ যদি সুযোগ দেয় তবে ঢাকা-৬ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ, লুটপাটকারীদের হাতকে মুক্ত করা হবে।

বুড়িগঙ্গকে দখলমুক্ত করার অঙ্গিকার করে তিনি বলেন, বুড়িগঙ্গা ঢাকার প্রাণ। বুড়িগঙ্গাকে দখলমুক্ত করে ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন