শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ঝড় তুলেছে জামায়াত প্রার্থীরা, ৮ আসনে এগিয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমানের বাড়ি সিলেট বিভাগে। তাই সিলেটের দিকে সারাদেশের জামায়াত কর্মীদের আলাদা নজর রয়েছে। এবারের জাতীয় নির্বাচনে তাই সিলেট বিভাগে ভালো করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগ জামায়াতের ঐতিহ্যগত শক্ত ঘাঁটি হওয়ায় এখানে সংগঠনের প্রচারণা অন্য অঞ্চলের তুলনায় অনেক বেশি তৎপর।

প্রতিদিনই প্রার্থীরা জনসংযোগ, সভা-সমাবেশ ও বাড়ি বাড়ি প্রচারণা চালাচ্ছেন। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময়ও করছেন প্রার্থীরা।

জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট বিভাগের চারটি জেলার মোট ১৯টি আসনে পুরোদমে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তৃণমূলের কর্মীরা বলছেন সিলেটে এবার প্রচারণায় ঝড় তুলেছে জামায়াত। নিশ্চিত এর ফল ঘরে তুলতে প্রস্তুত তারা।

দলটির প্রার্থীরা তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন। সংগঠনটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এরই মধ্যে অন্তত ৮টি আসনে তাদের প্রার্থীদের জয় নিশ্চিত করতে চান।

সিলেট বিভাগে ফেব্রুয়ারির শুরুতে জামায়াত আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে নির্বাচনী প্রচারণা শুরু করে। তবে মে মাসে সিলেট-১ আসনে প্রার্থী পরিবর্তন হয়।

স্থানীয় পর্যায়ের কর্মী ও সমর্থকদের মতে, নির্বাচনী প্রস্তুতিতে এবার দলটি অনেক বেশি সংগঠিতভাবে মাঠে নেমেছে।

সিলেটের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা হাবিবুর রহমান (সিলেট-১), অধ্যক্ষ আবদুল হান্নান (সিলেট-২), দক্ষিণ সুরমার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ (সিলেট-৩), জৈন্তাপুরের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন (সিলেট-৪), আনোয়ার হোসেন খান (সিলেট-৫) ও মুহাম্মদ সেলিম উদ্দিন (সিলেট-৬)।

এদের মধ্যে লোকমান আহমদ, জয়নাল আবেদীন ও সেলিম উদ্দিনকে শক্ত অবস্থানে মনে করা হচ্ছে।

মৌলভীবাজার জেলা

চারটি আসনে আছেন আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১), এম শাহেদ আলী (মৌলভীবাজার-২), আবদুল মান্নান (মৌলভীবাজার-৩) ও আবদুর রব (মৌলভীবাজার-৪)।

এর মধ্যে মৌলভীবাজার-১ আমিনুল ইসলাম এগিয়ে আছেন বলে স্থানীয় সূত্রের দাবি।

সুনামগঞ্জ জেলা

পাঁচটি আসনে লড়ছেন তোফায়েল আহমেদ খান (সুনামগঞ্জ-১), আইনজীবী শিশির মনির (সুনামগঞ্জ-২), ইয়াছিন খান (সুনামগঞ্জ-৩), মুহাম্মদ শামসউদ্দীন (সুনামগঞ্জ-৪) ও আবদুস সালাম আল মাদানী (সুনামগঞ্জ-৫)।

সুনামগঞ্জ-২ এ শিশির মনিরকে এগিয়ে রাখছে, আর সুনামগঞ্জ-৫ আসনে আবদুস সালাম মাদানী ভালো অবস্থানে রয়েছেন।

হবিগঞ্জ জেলা

এখানে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শাহজাহান আলী (হবিগঞ্জ-১), শেখ জিল্লুর রহমান আজমী (হবিগঞ্জ-২), কাজী মহসিন আহমেদ (হবিগঞ্জ-৩) ও কাজী মুখলিছুর রহমান (হবিগঞ্জ-৪)।

হবিগঞ্জ-১ শাহজাহান আলী আসনে তুলনামূলক ভালো অবস্থায় আছেন বলে জানা গেছে।

হবিগঞ্জ-১ আসনের প্রার্থী শাহজাহান আলী বলেন, “আমি সিলেটে রাজনীতি করলেও নবীগঞ্জ-বাহুবলের মানুষের সঙ্গে সব সময়ই যোগাযোগ রেখেছি। এখন মাঠে নেমে বুঝতে পারছি, মানুষ আন্তরিকভাবে আমাদের পাশে আছে।”

জামায়াতের স্থানীয় নেতাদের মতে, সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে অন্তত ছয়টিতে দলের জয়ের সম্ভাবনা বাস্তবসম্মত, আর বাকি আসনগুলোতেও প্রতিযোগিতা তৈরি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন