শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত: ডা. শফিকুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়-এমন মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ অক্টোবর) সকালে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হলো বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ যখন সমাজের নেতৃত্বের আসনে বসবেন, তখন শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।”

তিনি বলেন, “একজন শিক্ষিত ব্যক্তি যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষও করতে পারবে না। স্বাধীনতার অনেক বছর পার হলেও আমরা এখনো একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি। এই ক্ষেত্রে জাতিকে ওলামাদের পথনির্দেশ প্রয়োজন। নিজের জ্ঞানকে কোরআন-হাদিসের আলোকে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন