

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলের হামলা ও নৌযান আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।
বুধবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গাজায় চলমান অবরোধ ভাঙতে ৫০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান এতে যোগ দেয়।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে ৪৪টিরও বেশি দেশের কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়।
ছাত্রশিবির নেতারা জানান, গাজার উপকূলের নিকটবর্তী হলে ইসরাইলের বাহিনী বহরটির ওপর আক্রমণ চালায় এবং নয়টির বেশি জাহাজ আটক করে নিয়ে যায়। নেতারা বলেন, মানবিক সহায়তাবাহী এই নৌবহরে হামলা আন্তর্জাতিক আইন, সামুদ্রিক সুরক্ষা বিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, অবরুদ্ধ গাজা ইতোমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। দুই বছরেরও কম সময়ে ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু।
এ অবস্থায় মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা গাজাবাসীর জন্য আশার প্রদীপ হলেও, ইসরাইলের এ আক্রমণ বৈশ্বিক মানবতাকে চ্যালেঞ্জ জানানো ছাড়া আর কিছু নয়।
ছাত্রশিবির জাতিসংঘ, ওআইসি ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইসরাইলের অবৈধ কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং আটক বহরের সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একইসঙ্গে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ছাত্রশিবিরের নেতারা ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের প্রতি সংহতি জানিয়ে বৃটিশ-বাংলাদেশি সাহায্যকর্মী রুহি ও বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সব মানবাধিকারকর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন
