

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস আজ বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত আমীরের শারীরিক খোঁজ-খবর নেন এবং তাঁর পূর্ণ সুস্থতা কামনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিলের সমর্থন অব্যাহত থাকবে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
মন্তব্য করুন
