শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবায় বেতনের টাকা দেওয়ার ঘোষণা জামায়াত এমপির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসন থেকে এবার নির্বাচিত হয়েছেন ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

তিনি প্রতিথযশা শিশু হৃদরোগ ও ইনটেনসিভ কেয়ার (আইসিইউ) বিশেষজ্ঞ ডা. ফরিদ যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম শরীফ হোসেনের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। সেখান থেকে এমবিবিএস পাস করে যোগ দেন ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে। সেখানে দুই বছর কাজ করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে চলে যান। সেখানে এমআরসিপিসিএইচ, এফআরসিপিসিএইচ এবং ডিসিএইচ ডিগ্রি নেন।

যুক্তরাজ্যে দীর্ঘ যাবত বসবাস করার পর জামায়াতের আহ্বানে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছেন তিনি। দেশে ফিরে এলাকার মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করেন। তিনি নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করায় এলাকার সবার নজর কেড়েছেন।

এমপি নির্বাচিত হয়েই তিনি ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদ সদস্য হিসেবে সরকারি ভাতার যে টাকা পাবেন ওই টাকা নিজের পরিবারে ব্যয় না করে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে অনুদান হিসেবে দিবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন