

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুরের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।
এর আগে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৮টার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
মন্তব্য করুন