শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
ডা. শফিকুর রহমান তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জিকে ফুলেল শুভেচ্ছা জানান
expand
ডা. শফিকুর রহমান তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জিকে ফুলেল শুভেচ্ছা জানান

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি আজ সোমবার সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশ ও ভুটানের পারস্পরিক স্বার্থ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যতে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।

সাক্ষাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন