শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন ১১ দলের নেতারা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
ডা. শফিকুর রহমান
expand
ডা. শফিকুর রহমান

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানাবেন ১১ দলের নেতারা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে ফেব্রুয়ারির রাত ১২টা ১ মিনিটে (প্রথম প্রহরে) ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।

১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে অংশগ্রহণ করবেন। ডা. শফিকুর রহমান এ সময় ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X