শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের রোডম্যাপ জানালেন আমির, শুনল ইইউ প্রতিনিধি দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কার্যালয়ে আজ ২৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২টায় ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
expand

বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টিম লিডার ও ইলেক্টোরাল পলিটিক্যাল এক্সপার্ট মি. মেটে বাক্কেন।

উপস্থিত ছিলেন লিগ্যাল এক্সপার্ট ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জারিনা। জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে যোগ দেন।

সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ইইউ প্রতিনিধিরা আসন্ন জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়কে সফরের মূল উদ্দেশ্য বলেছেন। তারা ৬৪ জেলায় নির্বাচনকালীন পর্যবেক্ষণের পরিকল্পনা করছেন এবং নির্বাচন শেষে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, কেবল নির্বাচন পর্যবেক্ষণ নয়, বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে ইইউ’র টেকনিক্যাল সহায়তাও জরুরি। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি জানান, জামায়াতই প্রথম এ দাবি তোলে এবং নির্বাচন কমিশন এ বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে।

ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতের তিনটি অগ্রাধিকার তুলে ধরেন তিনি—

১. শিক্ষা ব্যবস্থা সংস্কার: নৈতিকতা, দক্ষতা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা চালু। ২. দুর্নীতিমুক্ত সমাজ: সর্বস্তরে করাপশন নিয়ন্ত্রণ। ৩. সামাজিক ন্যায়বিচার: দীর্ঘদিনের বঞ্চনা ও দমন-পীড়ন থেকে মুক্ত সমাজ গঠন।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৩ সালে ইইউ পর্যবেক্ষক দল এলে জামায়াতের শীর্ষ নেতৃত্ব কারাবন্দি ছিল। বর্তমান সরকারের সময় গণতন্ত্র দমন, বিরোধী দল ও জামায়াতের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান জানান, জামায়াত আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে জাতীয় সংলাপের মাধ্যমে আইনগত ভিত্তি নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

বৈঠক শেষে আমীরে জামায়াত ইইউ প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। ইইউ প্রতিনিধি দল জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারা আবারও বাংলাদেশ সফর করবেন এবং ঘনিষ্ঠভাবে মতবিনিময় চালিয়ে যাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন