

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী গত বছরের ৫ আগস্টের পর নিজ দল ও অফিসের সংস্কার শুরু করে। যা এখনো চলমান। বদলে ফেলেছে রাজধানীর মগবাজারে অবস্থিত কেন্দ্রীয় অফিসের চিত্র।
এভাবে সারাদেশে সংস্কার করা হয়েছে স্থানীয় ও মহানগরীর অফিসসমূহ।
জামায়াত আমির মহাসমাবেশে অসুস্থ্য হবার পর তিনি প্রায় ২ মাসের মত কেন্দ্রীয় অফিসে আসেননি। এখন আবার নিয়মিত আশা শুরু করেছেন।
আজ রোববার সকালে দেখা যায় কেন্দ্রীয় অফিসে ফিরেছে জামায়াতের দলীয় প্রতিক দাঁড়িপাল্লা ও দলীয় পতাকা।
দলের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে যেসব বিদেশী ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাক্ষাত করতে আসবেন তাদের বসার স্থান নতুন করে সাজানো হয়েছে।
পতাকা এবং দাঁড়িপাল্লায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে লাল-সবুজের রং।
এদিকে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে তিনি জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এ সময় তারা একসঙ্গে সকালের নাস্তাও করেন।
এ বৈঠকের মাধ্যমে গণমাধ্যমে আসে দলীয় পতাকা ও প্রতীকের নতুন রূপ।
জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে বলে রাষ্ট্রদূথ জানান। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
