

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোটের মাঠে জামায়াতে ইসলামীর জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হচ্ছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দলটির অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে উৎসবমুখর ভোটকে বাধাপ্রাপ্ত করা হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি এসব কথা বলেন। এর আগে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের একটি প্রতিনিধি দল রাজধানীর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, উৎসবমুখর ভাবে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের মানুষ। তবে, একটি দলের পক্ষ থেকে ১১ দলীয় জোটের কর্মীদের ওপর হামালা করা হচ্ছে। ঢাকা ১৫ আসনে জামায়েতের আমিরের ১২টি নির্বাচনি ক্যাম্প ভাংচুর করে জ্বালিয়ে দেয়া হয়েছে।
এসময় সাংবাদিকদের নিরপেক্ষ থেকে সঠিক তথ্য দেয়ার আহ্বান জানায় জামায়াত। তিনি বলেন, নির্বাচনে কেউ বাঁধা দেয়ার চেষ্টা করলে জনগনকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।
অবিলম্বে ঠাকুরগাঁও জামায়তের আমিরকে তার পরিবারের কাছে হস্তান্তর করার দাবি করে এসময় তিনি বলেন, যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ঘটনার সেঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
মন্তব্য করুন