বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সমর্থনে মিরপুরে নারী কর্মীদের নির্বাচনী মিছিল

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম
মিরপুরে নারী কর্মীদের নির্বাচনী মিছিল
expand
মিরপুরে নারী কর্মীদের নির্বাচনী মিছিল

ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট বিশাল মিছিল করেছে জামায়াতের মহিলা বিভাগ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ১০ নম্বর গোল চত্বর হয়ে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়।

এতে ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেন। এসময় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা।

মিছিল শুরুর আগে জামায়াতের মহিলা বিভাগের নেতারা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি নারীদের সবচেয়ে সম্মানিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সেই নেতাকে ঢাকা-১৫ আসনে বিজয়ী করতে পারলে সুন্দর, কল্যাণমূলক, ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে নারী সমাজের প্রত্যাশা।

তারা আরো বলেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের প্রকৃত কল্যাণ হতে পারে। সব অকল্যাণ দূর করতে চান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাই ঢাকা-১৫ সহ সারাদেশে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান নারী নেতারা।

মিছিলের সমাপনী বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি এই মিছিলে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup