শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে: নায়েবে আমির তাহের

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
expand
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে। এর মধ্যে কিছু দল শুধু উচ্চকক্ষে, জামায়াতসহ কিছু দল উভয় কক্ষে পিআর চায় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের মোহাম্মদ তাহের জানান, আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে।

এ সময় তিনি বলেন, কমপক্ষে একবারের জন্য হলেও পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত।

নায়েবে আমির আরও বলেন, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর এই মানসিকতা পরিবর্তন জরুরি।

এ সময় ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন