

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে আনার পর জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করা হয়। রাতভর চিকিৎসা শেষে তাকে পুরাতন ভবনের চতুর্থ তলার আইসিইউতে রাখা হয়।
পরবর্তীতে আরও বিশেষজ্ঞদের নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়, যাদের তত্ত্বাবধানে নুরের চিকিৎসা চলতে থাকে।
এদিকে ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা তার নাকের নেজাল এর অপারেশনের বিষয়ে জানিয়েছেন, এই মূহুর্তে ঝুকিপূর্ণ কিন্তু নুরুল হক নুরের ব্যক্তিগত চিকিৎসক তারা জানিয়েছে এখনই অপরাশেন করতে পারলে ভালো হয়।
জানা গেছে, আজকে রাতে কয়েকজন ডাক্তারের সাথে অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আর ডান পাশের মেগজিলায় আঘাত প্রাপ্ত হওয়া সেখানেও অবশ হয়ে আছে, সেখানেও একটা অপারেশন করা লাগবে।
তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ করে আজকে রাতে অন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি হবেন নুর। এবং পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
মন্তব্য করুন
