

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সেদিন রাষ্ট্রপতি দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমার কাছে অবশ্য সেই পদত্যাগপত্র আছে। রাষ্ট্রপতির এ দাবি সঠিক নয়। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, তাহলে পদত্যাগ কবে এবং কাকে করেছেন?
সম্প্রতি এক সংলাপে এসব কথা বলেন হাবিব।
তিনি বলেন, সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি জানান, তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এরপর অনেকেই দাবি তুলেছেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। আমরা বলেছিলাম, তাকে এই পদ থেকে সরানো হবে।
হাবিব আরও বলেন, সেদিন আমি ও আমার দল জানিয়েছিলাম, যেহেতু এই সরকার ঐকমত্যের ভিত্তিতে রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, তাই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের সম্মতি প্রয়োজন। কেউ একা চাইলে তা সম্ভব নয়। রাষ্ট্রপতি যদি চলে যান, তাহলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। সেই সংকট কীভাবে নিরসন হবে? দেশ আবার অস্থিরতার দিকে চলে যাবে।
তিনি আরও উল্লেখ করেন, এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে সরানোর পরও ছবি নামানো হচ্ছে। যতক্ষণ রাষ্ট্রপতি আছেন, ততক্ষণ বিদেশি দূতাবাসেও তার ছবি থাকতে হবে।
মন্তব্য করুন
