

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডাকসু নির্বাচনে তলে তলে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট শিবির হাতিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল চট্টগ্রাম দি কিং অব চিটাগাংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল মোনামের শোক সভায় তিনি এ মন্তব্য করেন।
ডাকসু নির্বাচনে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত জানিয়ে মির্জা আব্বাস বলেন, তারা কীভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তারা মেনাফেকের দল। ২০০৮ সালে বিএপি নির্বাচনে যেতে চয়নি। তাদের কথায় নির্বাচনে গেছে বিএনপি। যার ফলে বিএনপি জামায়াতের অনেক লোকের প্রাণ গেল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের (জামাত-শিবির) সম্পর্ক এখনও আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা নির্দেশনা দিয়েছে জামায়াতকে ভোট দিতে হবে।
আব্বাস বলেন, বিএনপির হাতে দেশের সার্বভৌমত্ব স্বাধীন ও জানমাল নিরাপদ। কিন্তু এখন বিএনপিকে নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র চলছে।
তিনি আরও বলেন, বিএনপি ও জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্মে করছে। কিন্তু সব দোষ পড়ছে বিএনপির ওপর। বিএনপির ছেলেরা কিছুই বুঝে না, বুঝে কিন্তু লোভ সামাল দিতে পারে না। তারেক রহমান চাঁদাবাজ বিরুদ্ধে বুঝে না নিচ্ছে। বিএনপিতে চাঁদাবাজের কোনো স্থান নেই।যারা করছে তারা বিএনপির লোক না।
এতে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল নোমান ছেলে সাইদ আল নোমান, সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন ও সাবেক সাংসদ গোলাম আকবর খন্দকারসহ নেতাকর্মীরা।
মন্তব্য করুন
